আফরিন মিম
মিলান–কর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে স্পিড স্কেটিং প্রতিযোগিতার সম্প্রচারে আধুনিক প্রযুক্তির বিশেষ ক্যামেরা ও সরঞ্জাম বসিয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
মিলানোর স্পিড স্কেটিং স্টেডিয়ামে এক ডজনের বেশি বিশেষ সম্প্রচার সরঞ্জাম বসানো হয়েছে। এর মাধ্যমে স্কেটারদের গতির দৌড় ও প্রতিযোগিতার উত্তেজনা দর্শকরা আরও কাছ থেকে উপলব্ধি করতে পারবেন।
অলিম্পিকের অনুমোদিত সম্প্রচারক হিসেবে সিএমজি তাদের লাইভ সম্প্রচারে ব্যবহার করছে সর্বাধুনিক প্রযুক্তি, যাতে দর্শকরা আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা পেতে পারেন।
সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে দ্রুতগতির ফোর-কে অ্যাকশন ক্যামেরা, যার নাম দেওয়া হয়েছে ‘লি পাও’ বা ‘চিতাবাঘ’। এই ক্যামেরা পূর্ণ গতিতে স্কেটারদের অনুসরণ করতে পারে। রয়েছে ‘অ্যাকুইলা’ কেবলওয়ে ক্যামেরা, যা ছয় হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের উপরে পুরো মাঠের দৃশ্য ধারণ করবে পাখির চোখে।
শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
গেমসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে মিলান ও আলপাইন পার্বত্য শহর কর্তিনা দ’আম্পেজ্জোতে।
এবারের অলিম্পিকে বিশ্বের প্রায় ২ হাজার ৯০০ অ্যাথলেট অংশ নেবেন। মোট ১১৬টি স্বর্ণপদকের জন্য হবে এ লড়াই।
সূত্র: সিএমজি
শীতকালীন অলিম্পিকের স্পিড স্কেটিং সম্প্রচারে উচ্চপ্রযুক্তি সরঞ্জাম বসাল সিএমজি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.