Sunday, September 20, 2026
Live

শেয়ারবাজারে আবহাওয়ার প্রভাব যাচাই করবে চীনের এআই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
শেয়ারবাজারে আবহাওয়ার প্রভাব যাচাই করবে চীনের এআই
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: শেয়ারবাজারে আবহাওয়ার প্রভাব বিশ্লেষণে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে চীন। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানায়, ‘শাংচি’ নামের এআই মডেলটি আবহাওয়ার ধরন ও আর্থিক বাজারের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে বিনিয়োগ ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে। শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেটিওরোলজিক্যাল ইনফরমেশন সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি মডেলটি বৈশ্বিক আবহাওয়াগত পুনর্বিশ্লেষণ ডেটা এবং চীনের শেয়ারবাজারের ঐতিহাসিক লেনদেনের তথ্য ব্যবহার করে কাজ করে। সিএমএ বিশেষজ্ঞদের মতে, মডেলটি চীনের এ-শেয়ার বাজারের অধিকাংশ শেয়ারের স্বল্পমেয়াদি রিটার্ন পূর্বাভাস দিতে সক্ষম। পরীক্ষায় দেখা গেছে, শাংচি আবহাওয়ার প্রতি সংবেদনশীল খাত—যেমন বায়ু ও সৌরবিদ্যুৎ, পেট্রোকেমিক্যাল, নির্মাণ ও কৃষি—সঠিকভাবে শনাক্ত করতে পারে। অতীত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ কৌশল বিশ্লেষণে মডেলটি ধারাবাহিক ও স্থিতিশীল ইতিবাচক রিটার্ন দেখিয়েছে। ফয়সল/রাসেল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.