Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

সংস্কার শেষে ফের খুলল ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সংস্কার শেষে ফের খুলল ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বড় ধরনের সংস্কার কাজ শেষে শনিবার পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড। একই সঙ্গে ছেংতু থেকে আসা পাঁচটি নতুন জায়ান্ট পান্ডা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস শুরু করেছে। ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে আনা এই পাঁচটি পান্ডা সংস্কারকৃত পার্কে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছে। এ উদ্যোগের মাধ্যমে ফুচৌ ও ছেংতুর মধ্যে জায়ান্ট পান্ডা সংরক্ষণ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে। ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা জায়ান্ট পান্ডা সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা ও জনশিক্ষায় নিবেদিত। প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে প্রথমবারের মতো জায়ান্ট পান্ডা নিয়ে আসে। চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দ্য জায়ান্ট পান্ডা এবং ছেংতুর রিসার্চ বেসের পর এটি চীনের তৃতীয় বিশেষায়িত জায়ান্ট পান্ডা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.