Sunday, August 30, 2026
Live

সানইয়ায় বিদেশিদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সানইয়ায় বিদেশিদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা

সাম্প্রতিক বছরগুলোয়, হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের বিভিন্ন নীতির সুবাদে, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা-টিসিএমের কৌশল সম্পর্কে জানতে এবং এর চিকিৎসার অভিজ্ঞতা নিতে আরও বেশি বিদেশি দর্শনার্থী 'সানইয়া টিসিএম হাসপাতালে' এবং এর সহযোগী প্রতিষ্ঠান 'সানইয়া আন্তর্জাতিক মৈত্রি টিসিএম স্যানাটোরিয়ামে’ আসছেন।

টিসিএম সেবা রপ্তানির ক্ষেত্রে চীনের অন্যতম প্রথম জাতীয় কেন্দ্র হিসেবে, এই হাসপাতাল ও এর সহযোগী স্যানাটোরিয়ামটি আকুপাংচার, টুইনা ম্যাসাজ এবং হাড়ের চিকিৎসার (বোন সেটিং) মতো সেবা প্রদানের পাশাপাশি টিসিএম বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করে থাকে। ২০২৬ সালের প্রথমার্ধে তারা ৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক দর্শনার্থীকে সেবা প্রদান করেছে।

পাশাপাশি, সানইয়ার টিসিএম সেবা বিদেশেও সম্প্রসারিত হচ্ছে; এখানকার চিকিৎসকরা কাজাখস্তান, ফ্রান্স, কানাডা এবং কাবো ভার্দের মতো দেশগুলোতে চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান করছেন। টিসিএম সানইয়াকে বিশ্বের সাথে সংযুক্তকারী একটি অনন্য সেতুবন্ধন হয়ে উঠছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.