নভেম্বর ১৩: ১১ নভেম্বর সকালে বেইজিংয়ের চুংশান পার্কের চুংশান হলে মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক ও চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত সান ইয়াত-সেনের জন্মের ১৫৯তম বার্ষিকী স্মরণে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) এক অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে সিপিপিসিসির ভাইস চেয়ারম্যান বাটার, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও চীনা রেভল্যুশনারি কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জেং জিয়ানবাং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের উপমন্ত্রী মা লিহুয়াইসহ নেতারা পর্যায়ক্রমে সান ইয়াত-সেনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সান ইয়াত-সেনের মূর্তির সামনে নীরবে দাঁড়িয়ে তিনবার নত হয়ে শ্রদ্ধা জানান।
সিপিপিসিসির ভাইস চেয়ারম্যান মুও হং অনুষ্ঠানটি পরিচালনা করেন ।
(শিশির/হাশিম/স্বর্ণা)
全国政协12日上午在北京中山公园中山堂举行仪式,纪念伟大的民族英雄、伟大的爱国主义者、中国民主革命的伟大先驱孙中山先生诞辰159周年。
全国政协副主席巴特尔代表全国政协,全国人大常委会副委员长、民革中央主席郑建邦代表民革中央,中共中央统战部副部长马利怀代表中共中央统战部,北京市副市长文献代表北京市政府,先后向孙中山先生塑像敬献花篮。参加仪式的各界人士在孙中山先生塑像前肃立并三鞠躬。
全国政协副主席穆虹主持仪式。
Advertisement