Friday, July 10, 2026
Live

সি’আনে সিল্ক রোড প্রদর্শনী সমাপ্ত: বিশ্ববাজারের নজর কাড়ল চীনের পশ্চিমাঞ্চল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সি’আনে সিল্ক রোড প্রদর্শনী সমাপ্ত: বিশ্ববাজারের নজর কাড়ল চীনের পশ্চিমাঞ্চল

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী প্রাচীন শহর সি’আনে সদ্য সমাপ্ত ‘১০ম সিল্ক রোড আন্তর্জাতিক প্রদর্শনী’ বিশ্ববাজারের নজর কেড়েছে। বিশেষ করে মেলাটির ইরানি প্যাভিলিয়নে দেখা গেছে উপচে পড়া ভিড়। অলংকৃত কার্পেট, সূক্ষ্ম হস্তশিল্প ও সুগন্ধি এসেনশিয়াল অয়েলের সমাহারে মুগ্ধ দর্শনার্থীরা যেমন ভিড় জমিয়েছেন, তেমনি ই-কমার্স অ্যাপের মাধ্যমে চীনের মূল ক্রেতাদের কাছে লাইভস্ট্রিমিং করে পণ্য বিক্রি করতে দেখা গেছে ইরানি বিক্রেতাদের।

উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী গত সোমবার শেষ হয়েছে। মেলায় অংশ নেওয়া ইরানি প্রদর্শক মাহদি বারিদ ওলিয়াই জানান, তাঁর কাছে এটি কেবল একটি বাণিজ্য মেলা নয়, বরং তার চেয়েও বেশি কিছু। দ্বিতীয়বারের মতো এই মেলায় অংশ নিয়ে এবার তিনি পণ্যের পরিধি আরও বাড়িয়েছেন।

ওলিয়াইয়ের এই উচ্ছ্বাস কেবল একা তাঁর নয়, মেলায় অংশ নেওয়া ৬৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কণ্ঠেও একই সুর শোনা গেছে। তাঁদের মতে, এই মেলাটি মূলত চীনের পশ্চিমাঞ্চলের দ্রুত বর্ধনশীল বাজারে প্রবেশের একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করছে।

চীনের মোট ভূখণ্ডের ৭২ শতাংশ এবং জনসংখ্যার ২৭ শতাংশ নিয়ে গঠিত এই পশ্চিমাঞ্চল এখন দেশটির উন্মুক্ত অর্থনৈতিক নীতির নতুন ফ্রন্টিয়ার হিসেবে আবির্ভূত হচ্ছে। আর এই অগ্রযাত্রার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে 'চীন-ইউরোপ মালবাহী ট্রেন' এবং 'নিউ ইন্টারন্যাশনাল ল্যান্ড-সি ট্রেড করিডোর', যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.