জানুয়ারি ১৮: গতকাল (শনিবার) চীনা নববর্ষের প্রাক্কালে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র, ২০২৬ সালের বসন্ত উত্সব গালার প্রথম মহড়া আয়োজন করা হয়।
অশ্ববর্ষ বা ‘ঘোড়া বছর’-এর বসন্ত উত্সবের অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য: ‘আনন্দ, শুভকামনা ও সুখ’। এবারের অনুষ্ঠানের সবকিছুতেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ‘অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা একটি ঘোড়া’-র উপস্থিতি লক্ষ্য করা যাবে; দেখা যাবে সংস্কৃতি ও প্রযুক্তির মিশেলে একটি প্রাণবন্ত ও সমৃদ্ধ নতুন যুগের উপস্থাপনা।
এবারের সিএমজি বসন্ত উত্সব গালা স্টেজ ডিজাইনে, এআই, এআর, এক্সআরসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, একটি ত্রিমাত্রিক ভিজ্যুয়াল ইফেক্ট সৃষ্টি করা হবে।
ঘোড়া বছরের বসন্ত উত্সব গালায় ‘প্রযুক্তি+শিল্প’ ধারণার প্রতিফলন ঘটবে, যেখানে মঞ্চ নকশা ও বিষয়বস্তু সৃষ্টিতে ‘বুদ্ধিমান প্রযুক্তি’-কে একীভূত করা হবে এবং উত্সবমুখর পরিবেশে মানুষের রঙিন কল্পনাকে ফুটিয়ে তুলবে। এবারের বসন্ত উত্সব গালার একটি বিশেষ অংশ হিসেবে থাকবে রোবট। এসব রোবট চীনের প্রযুক্তিগত অগ্রগতির নতুন যুগের পরিচয় বহন করবে। (ছাই/আলিম)
সিএমজি’র বসন্ত উত্সব গালার প্রথম মহড়া অনুষ্ঠিত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.