রোববার চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র ২০২৬ সালের বসন্ত উৎসব গালার চতুর্থ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির নতুন প্রদর্শন থেকে শুরু করে দেশি-বিদেশি শিল্পের সংমিশ্রণ—এই গালা বা আয়োজনটি সৃজনশীলতা ও আশীর্বাদে পরিপূর্ণ, যা বিশ্বজুড়ে বসন্ত উৎসব উদযাপনের উষ্ণতা প্রকাশ করে।
বসন্ত উৎসব গালা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃত মানবিক আবেগকে লালন করার প্রতীক। ‘বসন্তের শুরু’ গানটিতে একটি মৃদু ও প্রাণবন্ত সুর রয়েছে; এর মঞ্চের ছাদ থেকে বৃষ্টি পড়া এবং বীজ অঙ্কুরিত হওয়ার দৃশ্য ফুটে ওঠে। ‘মায়ের একটি সিনেমা হল আছে’ গানটি চলচ্চিত্রের মাধ্যমে শিশুর বেড়ে ওঠার মুহূর্তগুলো তুলে ধরে এবং সন্তানের প্রতি মায়ের সাহচর্য ও মমতা প্রদর্শন করে। সিম্ফনি স্ট্রিট ড্যান্স ‘নববর্ষের কণ্ঠস্বর’ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর ভঙ্গিমা তুলে ধরে, যা বসন্তকালীন সৌন্দর্য ও নান্দনিক রসবোধের সঙ্গে মিশে আছে।
পাশাপাশি, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে বসন্ত উৎসব গালায় বিদেশি সংস্কৃতির চমৎকার সমন্বয় ঘটেছে। ‘মেঝের ওপর পা রাখা’ বা ট্যাপ ড্যান্স ঘরানার নাচটিতে চীনের হানি জাতি ও লি জাতির নৃত্য, স্প্যানিশ ফ্ল্যামেনকো এবং হাঙ্গেরিয়ান ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘রেজেনিস’সহ ৪টি ভিন্ন ধরণের নৃত্যশৈলী একত্রিত হয়েছে। জ্যাকি চ্যান ও লিওনেল রিচিসহ বিভিন্ন দেশের শিল্পীরা একই গান গেয়েছেন, যা দূরত্ব অতিক্রম করে একসঙ্গে বসন্তকে স্বাগত জানানোর আকাঙ্ক্ষা প্রকাশ করে।
দুই বছর আগে চীনের বসন্ত উৎসব সফলভাবে ইউনেস্কোর ‘মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের’ প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বসন্ত উৎসব চীন ও বিশ্বকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হয়ে উঠেছে। সারা বিশ্বের জনসংখ্যার এক-পঞ্চমাংশ মানুষ বসন্ত উৎসব উদযাপন করে। চলতি বছর সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও একাধিক আফ্রিকান দেশে অনুষ্ঠিত হয়েছে। সিএমজি’র বসন্ত উৎসব গালা দেশি-বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে, যেন তারা চীনা বসন্ত উৎসবের পরিবেশ অনুভব করতে পারেন এবং আনন্দদায়ক ‘অশ্ব বর্ষ’ কাটাতে পারেন!
সূত্র: সিএমজি
সিএমজি’র বসন্ত উৎসব গালার চতুর্থ মহড়া সম্পন্ন
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.