Friday, June 12, 2026
Live

সিএমজি সিসিটিভি অর্থনৈতিক ফোরাম-২০২৫ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিএমজি সিসিটিভি অর্থনৈতিক ফোরাম-২০২৫ অনুষ্ঠিত

গতকাল (রোববার) বেইজিংয়ে ২০২৫ সালের চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র আওতাধীন ‘সিসিটিভি অর্থনৈতিক ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে। সিএমজি ১৬তম বারের মতো এই ফোরামের আয়োজন করল। ‘একটি নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা, একটি নতুন সূচনা ও নতুন অর্জন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফোরামে সরকারি বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন উদ্যোগের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে উচ্চমানের উন্নয়নকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া এবং চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নকে সুদৃঢ় করতে নিজেদের জ্ঞান ও কৌশল একত্রিত করার লক্ষ্যে তাঁরা এখানে সমবেত হন। সিএমজি-এর উপ-মহাপরিচালক ছি চু ছুয়ান অনুষ্ঠানে বলেন, এই ফোরামটি কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনের চেতনাকে আন্তরিকভাবে অনুধাবন ও বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গত এক বছরে সিএমজি তার কাজের সব ক্ষেত্রে নতুন সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে অর্থনৈতিক প্রতিবেদনের ক্ষেত্রে, এটি চীনের অর্থনৈতিক কাঠামোগত উন্নয়ন ও রূপান্তরের প্রাণবন্ত চিত্র ব্যাপকভাবে তুলে ধরেছে। পাশাপাশি, চীনা অর্থনীতির দৃঢ় শিল্পভিত্তি এবং ক্রমবর্ধমান উদ্ভাবনী শক্তিকেও গভীরভাবে প্রকাশ করেছে। তিনি আরও জানান, ২০২৬ সালে সিএমজি কেন্দ্রীয় কাজগুলোতে মনোনিবেশ করবে এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা অব্যাহত রাখবে। চীনের উদ্ভাবনী অর্থনৈতিক উন্নয়নের গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন যাত্রায় চালিকাশক্তি জোগাতে সিএমজি তার বিশ্বব্যাপী বিস্তৃত মাল্টিমিডিয়া যোগাযোগ ম্যাট্রিক্সকে কাজে লাগাবে। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.