Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

সিক্স-জির দ্বিতীয় ধাপের পরীক্ষায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিক্স-জির দ্বিতীয় ধাপের পরীক্ষায় চীন
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: সিক্স-জি প্রযুক্তির দ্বিতীয় ধাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে চীন। প্রথম ধাপের পরীক্ষায় ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ সিক্স-জি প্রযুক্তি সংরক্ষণ ও উন্নয়নের ভিত্তি তৈরি হওয়ার পর এই নতুন ধাপ শুরু হলো বলে জানিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কর্মকর্তা সিয়ে ছুন জানান, প্রথম ধাপের পরীক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের ফলে সিক্স-জি গবেষণা ও উন্নয়নে চীন আরও এক ধাপ এগিয়ে গেছে। তিনি আরও বলেন, চীন এরইমধ্যে বিশ্বের বৃহত্তম তথ্য অবকাঠামো গড়ে তুলেছে। এখন চীনে ফাইভ-জি বেস স্টেশন আছে ৪৮ লাখের বেশি। ফাইভ-জি ব্যবহারকারী আছে ১২০ কোটিরও বেশি। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.