Sunday, September 20, 2026
Live

সিঙ্গাপুর এয়ারশোতে চীনা পিএলএ অ্যারোবেটিক দলের চোখধাঁধানো প্রদর্শনী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
সিঙ্গাপুর এয়ারশোতে চীনা পিএলএ অ্যারোবেটিক দলের চোখধাঁধানো প্রদর্শনী
ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: সিঙ্গাপুরের চাঙ্গি এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার শুরু হয়েছে দশম সিঙ্গাপুর এয়ারশো। উদ্বোধনী দিনেই দর্শকদের মুগ্ধ করে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমান বাহিনীর বায়ি অ্যারোবেটিক দলের আকাশ প্রদর্শনী। এই প্রদর্শনীতে দলটি ছয়টি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন কৌশল দেখায়। আর জে-১০সি যুদ্ধবিমানে রূপান্তরের পর সিঙ্গাপুরে এটি ছিল বায়ি দলের প্রথম জনসম্মুখে প্রদর্শন। প্রদর্শনীর শুরুতে ছয়টি যুদ্ধবিমান খুব কাছাকাছি ফরমেশনে উড়ে অতিথিদের স্বাগত জানায়। তখন বিমানগুলো থেকে লাল, হলুদ ও নীল রঙের ধোঁয়া বেরিয়ে আকাশে তৈরি হয় দৃষ্টিনন্দন দৃশ্য। এরপর একের পর এক অ্যারোবেটিক কৌশল দেখানো হয়। এর মধ্যে একটি বিশেষ কৌশলে দেখা যায়, পাঁচটি বিমান এক জায়গা থেকে আলাদা হয়ে আকাশে ফুলের মতো নকশা তৈরি করছে। বায়ি অ্যারোবেটিক দলের নেতা লি বিন বলেন, সিঙ্গাপুর এয়ারশোতে এই প্রদর্শনী আকাশে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার বার্তা বহন করছে। ছয় দিনব্যাপী এই এয়ারশো চলাকালে বায়ি অ্যারোবেটিক দল আরও দুইবার আকাশ প্রদর্শনী উপস্থাপন করবে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.