সেপ্টেম্বর ৬: সিচাংয়ে সাম্প্রতিক ভূমিধসের শিকার সীমান্ত এলাকার ১৭২০ জন নেপালিকে নিজের ভূখণ্ডে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে চীন। ২৬ আগস্ট নেপাল এবং চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং জেলার সীমান্ত এলাকায় মারাত্মক ভূমিধস আঘাত হানে।
সিচাংয়ের জিরং এলাকার স্থানীয় ভূমিধস দুর্যোগ প্রতিরোধ পরিচালনা বিভাগের উপপ্রধান, সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের সিপিসি’র স্থায়ী কমিটির সদস্য রেন ওয়ে সাংবাদিকদের জানান, উদ্ধারকারীরা দুর্গত এলাকা থেকে মোট ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। পাশাপাশি, ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে এবং দিনরাত ২৪ ঘন্টা হটলাইনে নিখোঁজদের আত্মীয়স্বজনদের সেবা দেওয়া হচ্ছে।
সূত্র: সিএমজি