চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চ লের শিগাতসে শহরের জিরং বন্দরের কাছে ভয়াবহ ভূমিধসের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সংগৃহীত দাতব্য অনুদানের পরিমাণ ৬৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে।
চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশজুড়ে বিভিন্ন উৎস থেকে এই অনুদান সংগ্রহ করা হয়েছে।
জিরং বন্দরের কাছে সংঘটিত এই ব্যাপক ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা, পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় অর্থ ও অন্যান্য সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র: সিএমজি