Tuesday, September 8, 2026
Live

সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিচাংয়ে ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা চলছে

সেপ্টেম্বর ৬: চীনের সিচাংয়ের জিরং কাউন্টিতে, ভূমিধস-পরবর্তী উদ্ধারকাজ ও ত্রাণ-তত্পরতা অব্যাহত আছে।

জিরং স্থলবন্দরের ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় এলাকার আয়তন প্রায় ৫৪,০০০ বর্গমিটার। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য অঞ্চলটিকে ৭টি জোনো ভাগ করা হয়েছে। উদ্ধারকর্মীরা দায়িত্ব ভাগ করে সমন্বিতভাবে কাজ করছেন।

সিচাংয়ের সিগাতসে মিউনিসিপাল পার্টি কমিটির উপ-সম্পাদক লুও বুসিরেন সাংবাদিকদের বলেন, পুরো এলাকায় ২৩০০-এরও বেশি উদ্ধারকর্মী এবং ৮৮০০-এরও বেশি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে; এলাকাজুড়ে বিদ্যুতের সরবরাহ ও যোগাযোগ-ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক সম্পদ, পানিসম্পদসহ বিভিন্ন দপ্তরের ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ, বিভিন্ন ধরনের উদ্ধার, ত্রাণ ও পর্যবেক্ষণ সরঞ্জামের ১৫০টি ইউনিট নিয়ে, ঘটনাস্থলে কাজ করছেন এবং উদ্ধার অভিযানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.