আগস্ট ৩০: সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ-সরকারের তথ্য অফিস কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সিচাং-এর ভূমিধস দুর্যোগের কারণ এখন চিহ্নিত করা হয়েছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস (ক্যাস)-এর ছেংদু পর্বত অঞ্চল ইনস্টিটিউটের ক্রায়োস্ফিয়ার জরুরি দুর্যোগ হ্রাস দল, স্যাটেলাইট রিমোট সেন্সিং মনিটরিং তথ্য ও স্থল থেকে প্রেরিত উপাদান বিশ্লেষণ এবং স্থল জরিপের সঙ্গে সমন্বয় করে সর্বসম্মতভাবে মত দিয়েছে যে—বেইজিং সময় ২৬শে আগস্ট সকাল প্রায় ১০টা ৫২ মিনিটে, নেপালের অভ্যন্তরে একটি হিমবাহ প্রায় ৫২০০ মিটার উচ্চতায় ভেঙে বরফ-শিলা ধসের সৃষ্টি হয়, যা অত্যন্ত উচ্চতা থেকে দ্রুত প্রায় ৪০০০ মিটার পর্যন্ত নিচে পড়ে এবং পাহাড়ের গা ঘষে একটি বিশাল ভূমিধসে রূপান্তরিত হয়। এটি অত্যন্ত দ্রুত গতিতে প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের জিরং বন্দরে পৌঁছায়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ মিটার। এই ধসে ওই এলাকার প্রায় ০.৭ বর্গকিলোমিটার এলাকা, ২৭টি ভবন ও সংশ্লিষ্ট সহায়ক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
জিরং বন্দর জিরং জাংবু ও ডংলিন জাংবু—এই দুটি নদীর মিলনস্থলে অবস্থিত, যেখানে ভূ-আকৃতি অত্যন্ত খাড়া।
এই দুর্যোগটি ছিল একটি আন্তঃসীমান্ত শৃঙ্খলাবদ্ধ দুর্যোগ। হিমবাহ সম্পূর্ণরূপে ধসে পড়ার পর, তা অত্যন্ত দ্রুতগতিতে উপত্যকার আলগা পলি-মাটি বয়ে নিয়ে যায় এবং চীন-নেপাল সীমান্ত নদী গুওবা জিয়াংকুতে মিশে যায়, পরে পশ্চিম দিকে ডংলিন জাংবুতে প্রবাহিত হয়ে অত্যন্ত প্রবল ক্ষমতাসম্পন্ন ভূমিধসে রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত জিরং বন্দর ও নিম্নবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
এই ভূমিধস অত্যন্ত বিশাল উচ্চতার পার্থক্য ও অতি উচ্চ প্রবাহগতির কারণে ভয়াবহ ধ্বংসাত্মক হয়ে ওঠে। ২০ কিলোমিটার চলার পথে উলম্ব উচ্চতার পার্থক্য প্রায় ৩৩০০ মিটার—হিমবাহ ধস থেকে শুরু করে জিরং বন্দরে আঘাত হানতে সময় লেগেছিল মাত্র ৭ মিনিট, গড় প্রবাহগতি ছিল প্রতি সেকেন্ডে ৫০ মিটার। সাধারণ মানুষের সাড়া দেওয়ার বা নিরাপদ আশ্রয় নেওয়ার প্রায় কোনো সময়ই ছিল না। দুর্যোগের মাত্রা, আঘাতের তীব্রতা এবং প্রাণহানির পরিমাণ অত্যন্ত গুরুতর।
দ্রুতগতির ভূমিধস জিরং জাংবুতে আঘাত হানার পর তা দুটি দিকে বিভক্ত হয়: একটি দিক উজানের দিকে, যা প্রায় ৩ কিলোমিটার এলাকাকে প্রভাবিত করেছে; অপর দিকটি জিরং জাংবু বেয়ে নিম্নবর্তী অঞ্চলে নেপালের অভ্যন্তরে প্রবাহিত হয়েছে, যা দশ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাকে প্রভাবিত করেছে। এ ছাড়া, দুর্যোগ এলাকায় একটি হিমবাহ হ্রদ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উপরের প্রবাহ এলাকা থেকে বন্যার পানি নিচে নামতে দেখা গেলে, দ্রুত পার্শ্ববর্তী ঢালের দিকে সরে যেতে হবে।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
西藏泥石流灾害原因现已查明
记者从西藏自治区人民政府新闻办公室召开的新闻发布会获悉,西藏泥石流灾害原因现已查明,中科院成都山地所冰冻圈应急减灾团队,通过分析遥感监测数据和现场回传资料,结合实地踏勘走访综合认为:北京时间8月26日上午10时52分左右,尼泊尔境内一条冰川在海拔约5200米处断裂发生冰岩崩,高位快速坠落至4000米左右,冲刷山体形成巨型泥石流,高速冲击约22公里后直达海拔1800米左右的我吉隆口岸,导致该区域约0.7平方公里、27处建筑及相应附属设施被夷为平地。
吉隆口岸地处吉隆藏布与东林藏布两条河流交汇处,地形陡峭。
此次灾害为跨境链式灾害,冰川整体崩塌后,高速裹挟铲刮沟道松散堆积物,汇入中尼界河郭巴峡曲,向西汇入东林藏布并演化成强冲击力泥石流,最终重创吉隆口岸及下游区域。
此次泥石流因超大高差与超高流速形成极强破坏力,20公里运动路径内垂直高差近3300米,从冰川崩塌到泥石流冲击吉隆口岸仅用时7分钟,平均流速达每秒50米,群众几乎没有避险反应时间,灾害规模、冲击力度以及伤亡情况极为严重。
高速泥石流冲击了吉隆藏布之后,分两个方向:一路向上游方向,影响距离将近三公里。另一路则沿着吉隆藏布向下游,往尼泊尔境内持续运动,影响距离数十公里。此外,灾区已形成堰塞湖。专家提示,一旦发现上游洪水下泄,需向斜坡方向撤离。