Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

সিচাং মালভূমির ৪৩০০ মিটার উচ্চতায় আদিম মানুষের বসতির খোঁজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিচাং মালভূমির ৪৩০০ মিটার উচ্চতায় আদিম মানুষের বসতির খোঁজ
ডিসে্ম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ছিংহাই-সিচাং মালভূমির পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩০০ মিটারেরও বেশি উচ্চতায় প্রাচীন প্রস্তর যুগের বসতির সন্ধান পেয়েছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। এটি এখন পর্যন্ত ওই অঞ্চলে আবিষ্কৃত আদিম মানুষের উপস্থিতির সর্বোচ্চ উচ্চতার প্রমাণ, যা আদি মানুষের অভিবাসন এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্য দিচ্ছে। সুংকেন কো নামে পরিচিত এই নতুন প্রত্নতাত্ত্বিক সাইটটি বিখ্যাত ‘পিলুও’ সাইট কমপ্লেক্সের একটি অংশ। এখান থেকে ১৯০টিরও বেশি পাথরের তৈরি হাতিয়ার বা প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে। গবেষকদের মতে, এই বসতিটি প্রায় ১২ হাজার বছর আগের প্রাচীন। এই আবিষ্কার থেকে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, দশ হাজার বছরেরও বেশি সময় আগে প্রাচীন জনগোষ্ঠী জলবায়ুর অপেক্ষাকৃত উষ্ণ পর্যায়গুলোকে কাজে লাগিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত হ্রদের পাশে বসতি স্থাপন করেছিল। তারা এই অতি উচ্চতাকম্পিত অঞ্চলে কেবল প্রবেশই করেনি, বরং দীর্ঘ সময় ধরে সেখানে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছিল। বিশেষজ্ঞদের মতে, এটি প্রমাণ করে প্রাচীন মানুষের সিচাং মালভূমির মতো চরম প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ছিল অত্যন্ত স্থিতিশীল। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.