Friday, June 12, 2026
Live

সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকখোঁ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকখোঁ
শুক্রবার বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ চীনের ছেংতু শহরে অবস্থিত সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সি ছুয়ান বিশ্ববিদ্যালয় ফ্রান্সের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন ও সম্প্রসারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে সায়েন্সেস পো, প্যারিস ন্যান্টেরে বিশ্ববিদ্যালয়, তুলুস বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস সহ প্রায় ২০টি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রায় ২০টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ছেংতু; যা দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর এবং আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ১৯৮১ সালে ছেংতু ও ফ্রান্সের মন্টপেলিয়ার দুই দেশের মধ্যে প্রথম মৈত্রী শহর (সিস্টার সিটি) সম্পর্ক স্থাপন করে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.