Wednesday, September 9, 2026
Live

সিজিটিএন জরিপ: আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা চীনা উন্মুক্তকরণের বহিঃপ্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিজিটিএন জরিপ: আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা চীনা উন্মুক্তকরণের বহিঃপ্রকাশ

সেপ্টেম্বর ৯: চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন, বিশ্বের নেটিজেনদের মধ্যে সম্প্রতি একটি জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৮৯.৬ শতাংশ বলেন, এই মেলা চীনা উন্মুক্তকরণের আরেকটি বহিঃপ্রকাশ এবং পরিষেবা বাণিজ্যের উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

এবারের মেলায় প্রথমবারের মতো ‘চীনা পরিষেবা’ প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে, যেখানে ডিজিটাল পরিষেবা, সাংস্কৃতিক পরিষেবা, আধুনিক লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ সাফল্য তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে ৯৩.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা শুধু প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং চীনের বিশাল বাজারের উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্ল্যাটফর্ম।

‘চীনা পরিষেবা’ প্রদর্শনী এলাকায় এআই, বড় মডেল ও ইন্টেলিজেন্ট এজেন্টকে মূল প্রযুক্তি হিসেবে ব্যবহার করা প্রকল্পের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। একাধিক নতুন প্রযুক্তি ও নতুন পণ্য প্রথমবারের মতো বিশ্বে এবং চীনে প্রদর্শিত হচ্ছে। ৯০.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের পরিষেবা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরিষেবা বাণিজ্যের উচ্চমানের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীনের পরিষেবা বাণিজ্য খাতে আমদানি টানা কয়েক বছর ধরে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৫ সালে এর আমদানিমূল্য ৬২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ২০২৬ সালের প্রথমার্ধে পরিবহন পরিষেবা আমদানির প্রবৃদ্ধি বিশ্বে শীর্ষে ছিল এবং জ্ঞাননির্ভর পরিষেবা বাণিজ্যের রপ্তানি ৮০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। জরিপে ৯০.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এসব উপাত্ত চীনের পরিষেবা বাণিজ্যের স্থিতিস্থাপকতা ও প্রাণবন্ততা তুলে ধরে।

এবারের মেলায় ৯০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনী ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে এবং ১৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অফলাইনে অংশ নিয়েছে। জরিপে ৮১.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা তাদের নিজ নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে চীনের পরিষেবা বাণিজ্য সহযোগিতা গড়ে তুলতে সহায়ক হবে। ৮৮.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা আরও বেশি বিদেশি প্রতিষ্ঠানকে চীনের পরিষেবা বাণিজ্য বাজারে প্রবেশে সহায়তা করবে।

এই জরিপটি সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ ভাষার প্ল্যাটফর্মে পরিচালিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে মোট ২,৪০৬ জন নেটিজেন এতে অংশগ্রহণ করে নিজেদের মতামত প্রকাশ করেন। (শিশির/আলিম/আকাশ)

CGTN民调丨服贸会“开放定力”提振全球市场信心

在2026年中国国际服务贸易交易会举办之际,中央广播电视总台CGTN面向全球网友发起的调查显示,89.6%的受访者表示,服贸会已经发展成为推动中国服务贸易高水平对外开放的重要平台。

本届服贸会首次设立“中国服务”展区,集中展示数字服务、文化服务、现代物流等领域的最新成果。对此,93.8%的受访者认为服贸会不仅是展示平台,更是推动中国大市场高水平开放的核心交易平台。而在中国服务案例展区,以AI、大模型、智能体为核心技术的案例占比将近四成,一批新技术、新产品实现全球首发、中国首展。90.3%的受访者认为中国服务贸易正在快速提升其科技含量,期待中国服务贸易在科技赋能下为全球用户提供更好的服务体验。

近年来,中国服务贸易高质量发展成绩斐然:中国服务贸易进口连续多年稳居全球第二,2025年进口额超过6200亿美元,2026年上半年运输服务进口增速领跑全球、知识密集型服务贸易出口突破8000亿元。调查中,90.6%的受访者表示,这反映出中国服务贸易的韧性与活力,中国超大规模市场持续释放发展潜力,助力世界各国共享中国市场发展机遇。本届服贸会共吸引90个国家和国际组织设展办会,1800余家企业线下参展。调查中,81.8%的受访者认为服贸会将有助于自身所在国家企业与中国开展服务贸易合作;88.5%的受访者认为服贸会将促成更多外资企业进入中国服务贸易市场。

作为全球首个聚焦服务贸易的综合性、国际化展会平台,服贸会已累计吸引全球近200个国家和地区的147万展客商参与。调查中,87.6%的受访者指出,中国持续举办服贸会彰显了扩大高水平对外开放的信心,符合国际社会的普遍期待;83.8%的受访者表示,在保护主义逆流涌动的背景下,中国持续扩大服务贸易领域的有效供给与增长动能,为世界经济复苏注入宝贵的信心与稳定性。

这项调查在CGTN英语、西班牙语、法语、阿拉伯语、俄语平台发布,24小时内共有2,406名网友参与投票并表达观点。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.