Monday, August 24, 2026
Live

সিনচিয়াংয়ে চীন-সংযুক্ত আরব আমিরাতের যৌথ বিমান মহড়া ফ্যালকন শিল্ড অনুষ্ঠিত হবে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াংয়ে চীন-সংযুক্ত আরব আমিরাতের যৌথ বিমান মহড়া ফ্যালকন শিল্ড অনুষ্ঠিত হবে

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতানে চীন ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘ফ্যালকন শিল্ড-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এ মহড়া চলবে বলে মঙ্গলবার জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, যৌথ প্রশিক্ষণে কমান্ড সিমুলেশন, উড্ডয়ন প্রশিক্ষণ এবং লাইভ-ফায়ারসহ বিভিন্ন ধরনের সমন্বিত মহড়া অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে অংশগ্রহণকারী দুই দেশের বিমানবাহিনীর সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা ও কৌশলগত সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

‘ফ্যালকন শিল্ড’ সিরিজের যৌথ প্রশিক্ষণ চীন ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনীর মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়মিত এ ধরনের যৌথ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার লক্ষ্য শুধু অংশগ্রহণকারী বাহিনীর পেশাগত ও কৌশলগত দক্ষতা উন্নত করা নয়, বরং চীন ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করা।

আজাদ/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.