Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

সিনচিয়াংয়ে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিনচিয়াংয়ে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ২০২৫ সালে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আঞ্চলিক বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন প্রতিষ্ঠিত বিদেশি-অর্থায়িত সংস্থার সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে এবং প্রকৃত বিদেশি মূলধনের ব্যবহারে ৯.৮ শতাংশ সম্প্রসারণ ঘটেছে। বিভাগটি জানিয়েছে, বিদেশি বিনিয়োগ স্থিতিশীল রাখতে সিনচিয়াং একাধিক লক্ষ্যভিত্তিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে চীন (সিনচিয়াং) পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চলে বিদেশি-অর্থায়িত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন ও উন্নয়নকে উৎসাহিত করার নীতিমালা। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অঞ্চলটি বিনিয়োগের সুযোগ বিশ্বব্যাপী প্রসার করেছে এবং বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করেছে। প্রথমবারের মতো লাইভ-স্ট্রিম বিনিয়োগ প্রচারণার আয়োজন করে সিনচিয়াং তার উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। এ ছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা বিবেচনায় নিয়ে সক্রিয় যোগাযোগ, নিয়মিত গোলটেবিল বৈঠক এবং সাইট পরিদর্শনের মাধ্যমে নীতিগত সহায়তা প্রদান করা হয়েছে। জেনিফার/ফয়সল তথ্য: সিনহুয়া, ছবি: সিজিটিন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.