Sunday, September 20, 2026
Live

সিপিসি প্রতিনিধিদলের কিরগিজস্তান ও উজবেকিস্তান সফর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
সিপিসি প্রতিনিধিদলের কিরগিজস্তান ও উজবেকিস্তান সফর
ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: কিরগিজস্তান ও উজবেকিস্তান সফর করেছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই সফরের নেতৃত্ব দেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের সভাপতি কাও সিয়াং। সফরকালে প্রতিনিধিদলটি দুই দেশের বিভিন্ন মহলে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের মূল ভাবনা তুলে ধরে। একই সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের রচনাবলি নিয়ে প্রতিষ্ঠিত বইঘরের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেয় তারা। এছাড়া প্রতিনিধিদলটি কিরগিজ পার্লামেন্টের স্পিকার নুরলানবেক তুরগুনবেক উউলু, কিরগিজ রাষ্ট্র সচিব আরসলান কোইচিয়েভ, কিরগিজ প্রজাতন্ত্রের মন্ত্রিসভার উপ-চেয়ারম্যান এদিল বাইসালভ, উজবেকিস্তানের অলিয় মাজলিসের সিনেটের প্রথম উপ-চেয়ারম্যান সোদিক সাফোয়েভ, আইনসভা চেম্বারের উপ-স্পিকার রাখিম খাকিমভ এবং কৌশলগত উন্নয়নবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সারদর উমুরজাকভের সঙ্গে বৈঠক করে। দুই দেশের বিভিন্ন মহল সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। তারা শাসন ও প্রশাসনবিষয়ক অভিজ্ঞতা বিনিময় জোরদার, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গঠনে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.