Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

সিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজ হটাল চীনের কোস্টগার্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজ হটাল চীনের কোস্টগার্ড
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরের সিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমা থেকে ফিলিপাইনের একাধিক জাহাজ সরিয়ে দিয়েছে চীনের কোস্টগার্ড (সিসিজি)। সিসিজির তথ্যমতে, শুক্রবার এসব জাহাজ বারবার সতর্কবার্তা উপেক্ষা করে মাছ ধরার অজুহাতে ওই এলাকায় প্রবেশ করে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়। চীন কোস্ট গার্ডের মুখপাত্র লিউ তেচুন জানান, আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় জাহাজগুলোকে একাধিকবার সতর্ক করা হয় এবং শেষ পর্যন্ত এলাকা ত্যাগে বাধ্য করা হয়। তিনি আরও বলেন, নানশা দ্বীপপুঞ্জের ওপর চীনের প্রশ্নাতীত সার্বভৌমত্ব রয়েছে, যার আওতায় সিয়ানবিন চিয়াও ও এর আশপাশের জলসীমাও অন্তর্ভুক্ত। জাতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় চীনের কোস্ট গার্ড নিজস্ব অধিক্ষেত্রভুক্ত জলসীমায় আইন প্রয়োগ ও অধিকার সংরক্ষণের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.