Saturday, September 19, 2026
Live

সি চিনপিংয়ের সঙ্গে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
সি চিনপিংয়ের সঙ্গে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহীর সাক্ষাৎ
বেইজিংয়ে কর্তব্যরত ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল- এসএআর এর প্রধান নির্বাহী স্যাম হাউ ফাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চোংনানহাইতে অনুষ্ঠিত বৈঠকে ম্যাকাওর বর্তমান পরিস্থিতি ও প্রশাসনের কাজকর্ম নিয়ে স্যামের প্রতিবেদন শোনেন। সি বলেন, গত এক বছরে স্যাম জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করে নতুন মেয়াদের ম্যাকাও এসএআর সরকারকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ম্যাকাও অষ্টম আইনসভা নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে, জনপ্রশাসন সংস্কারে অগ্রগতি এসেছে এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া নির্মাণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নতুন সাফল্য অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন সি। তিনি বলেন, কেন্দ্রীয় কর্তৃপক্ষ স্যাম এবং ম্যাকাও এসএআর সরকারের কাজকে সম্পূর্ণ স্বীকৃতি দেয়। সি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির দৃঢ় বাস্তবায়নের ওপর জোর দিয়েছে, যার মাধ্যমে ম্যাকাও উচ্চ মাত্রার স্বায়ত্তশাসনের অধীনে পরিচালিত হয়ে দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখবে। তিনি জানান, ম্যাকাও এসএআর সরকারের উচিত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে সামঞ্জস্য রাখা, নির্বাহী নেতৃত্বাধীন সরকারব্যবস্থাকে আরও উন্নত করা, অর্থনৈতিক বৈচিত্র্যায়নের প্রচেষ্টা জোরদার করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে আরও গভীরভাবে সংহত হয়ে অবদান রাখা। সূত্র: সিএমজি

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.