জানুয়ানি ২৬: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বিকেলে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) সাধারণ সম্পাদক তো লামের সাথে ফোনে কথা বলেছেন।
সি চিন পিং ১৪তম সিপিভি’র জাতীয় কংগ্রেসের সফল আয়োজন এবং সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তো লামের পুনর্নির্বাচনের জন্য অভিনন্দন জানান। তিনি বিশ্বাস করেন যে, সাধারণ সম্পাদক তো লামের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি অবশ্যই ১৪তম সিপিভি’র জাতীয় কংগ্রেসে নির্ধারিত লক্ষ্য ও কাজগুলো সম্পন্ন করতে এবং ভিয়েতনামের ‘দুই শতবর্ষী লক্ষ্য’ দ্রুত অর্জন করতে সক্ষম হবে। চীন এবং ভিয়েতনামের উচিত তাদের মূল আকাঙ্ক্ষা এবং অটল প্রতিশ্রুতি মেনে চলা, উন্নয়নের প্রচারের জন্য ঐক্যবদ্ধ থাকা ও সহযোগিতা করা এবং যৌথভাবে একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন বর্তমানে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে এবং তার দ্বিতীয় শতবর্ষী লক্ষ্য অর্জন করছে, অন্যদিকে ভিয়েতনাম জাতীয় উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করছে। আমাদের অবশ্যই বিশ্বাসে অবিচল থাকতে হবে, নীতিমালা সমুন্নত রাখতে হবে ও উদ্ভাবন করতে হবে, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে যৌথভাবে রক্ষা করতে হবে এবং চীন-ভিয়েতনাম সম্পর্কের রাজনৈতিক চরিত্র চিরকাল ধরে রাখতে হবে। উভয়পক্ষেরই পার্টি ও রাষ্ট্রীয় শাসন অভিজ্ঞতার উপর বিনিময় এবং পারস্পরিক শিক্ষা জোরদার করা, উচ্চ-স্তরের বৈঠক, তাত্ত্বিক আলোচনা এবং ক্যাডার প্রশিক্ষণের মতো ব্যবস্থার সদ্ব্যবহার করা এবং দলের শাসন স্তর ও দেশের শাসন ক্ষমতা ক্রমাগত উন্নত করা উচিত। উভয়পক্ষের উচিত উন্নয়ন কৌশলগুলোর সমন্বয় জোরদার করা, উচ্চ-স্তরের পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করা, উভয়দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা এবং যৌথভাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণের দিকে এগিয়ে যাওয়া। তা ছাড়া, উভয়পক্ষের উচিত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, যৌথভাবে আধিপত্যবাদ ও জোটগত সংঘাতের বিরোধিতা করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার জন্য একসাথে কাজ করা।
তো লাম ১৪তম সিপিভি’র জাতীয় কংগ্রেসের সফল আয়োজনে অভিনন্দন বার্তার জন্য সিপিসি’র কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান এবং সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানানোয় সাধারণ সম্পাদক সি চিন পিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের উন্নয়ন সর্বদা ভিয়েতনামের উন্নয়নের জন্য অনুপ্রেরণা এবং মূল্যবান অভিজ্ঞতা প্রদান করে আসছে। ভিয়েতনাম এক-চীন নীতি মেনে চলবে, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের প্রস্তাবিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার ধারণা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন অব্যাহত রাখবে এবং চীনের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে, কূটনীতি, প্রতিরক্ষা ও জননিরাপত্তায় সহযোগিতা প্রচার করতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীর করতে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ অনুভূতি গড়ে তুলতে, জটিল ও অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে সমন্বয় জোরদার করতে, বহুপাক্ষিকতার পক্ষে সুরক্ষাবাদের বিরোধিতা করতে এবং ভিয়েতনাম-চীনের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার প্রচার করতে ইচ্ছুক।
ফোনে সি চিন পিং এবং তো লাম নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন, উভয়দেশের জনগণের সুখ এবং সুস্বাস্থ্য কামনা করেন।
সি চিন পিং ও ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি’র সাধারণ সম্পাদকের ফোনালাপ
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.