আফ্রিকার নেতৃত্বকে সমুন্নত রাখতে হবে এবং সুদানে চলমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যেতে হবে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গতকাল (শুক্রবার), নিরাপত্তা পরিষদে সুদান ইস্যুতে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন।
ফু ছং বলেন, কেন্দ্রীয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘকে সমর্থন করতে হবে; আফ্রিকান পদ্ধতি ও বুদ্ধি দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সুদানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা সমুন্নত রাখা এবং ‘সমান্তরাল সরকারগুলোর’ বিরোধিতা করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ একমত। আন্তর্জাতিক সমাজের উচিত সুদানে সহায়তা জোরদার করা।
তিনি আরও বলেন, উন্নয়ন হলো স্থায়ী শান্তির ভিত্তি। চীন অব্যাহতভাবে সুদানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।
সূত্র: সিএমজি