Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

স্মার্ট কৃষিতে চীন-বাংলাদেশের সহযোগিতার নতুন সম্ভাবনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
স্মার্ট কৃষিতে চীন-বাংলাদেশের সহযোগিতার নতুন সম্ভাবনা

আফরিন মিম

‘স্মার্ট কৃষি, অভিন্নত ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে বাংলাদেশের আধুনিক কৃষি খাতে সহযোগিতা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা অন্বেষণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-চীন আধুনিক কৃষি শিল্প সহযোগিতা বিষয়ক ব্যবসায়িক সংযোগ সেমিনার। শনিবার বিকেল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এটি অনুষ্ঠিত হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর (টিডিবি) আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনার ব্যবস্থাপনায় ছিল চায়না এক্সিবিশন অ্যান্ড ফোরাম কোম্পানি লিমিটেড এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং বলেন, এমন আয়োজন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের বাজার, স্থানীয় চাহিদা ও নীতিমালা সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়তা করবে। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরা চীনের উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন পণ্য সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। এতে পারস্পরিক আস্থা বাড়বে যেমন বাড়বে তেমনি প্রসার ঘটবে ব্যবসায়ের।

অনুষ্ঠানে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাইস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ-সভাপতি ফয়জুল আলম ভবিষ্যতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালায়েড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিএপিইএ) ভারপ্রাপ্ত সভাপতি মোবাশ্বেরুর রহমান বাংলাদেশের বাজারের সম্ভাবনা ও সংশ্লিষ্ট নীতিমালা তুলে ধরেন। তার বক্তব্যে দেশের বাজারের চাহিদা ও নীতিগত কাঠামো সম্পর্কে চীনা প্রতিষ্ঠানগুলোর ধারণা লাভের সুযোগ তৈরি হয়।

এ ছাড়া নিউ হোপ লিউহে-এর বাংলাদেশ অঞ্চলের প্রতিনিধি এবং লিওয়ে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন। চীনের ছিংতাও প্ল্যানটেক মেকানিক্যাল টেকনোলজি, হ্যাংগার ম্যানুফ্যাকচারিং (শানতোং) মেশিনারি টেকনোলজি, হুনান নংইউ মেশিনারি গ্রুপ এবং ফুচিয়ান সানশিন টেকনোলজি গ্রুপের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা ও অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ তুলে ধরেন।

অনুষ্ঠানে বাজার ও নীতিমালা পর্যালোচনা, পণ্য ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বৈঠকও হয়েছে। যেখানে বীজ উদ্ভাবন ও উৎপাদন, কৃষিযন্ত্র এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামসহ আধুনিক কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের মতে, এ উদ্যোগ আধুনিক কৃষি খাতে চীন ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

‘ফার্ম-টু-ফুড বাংলাদেশ ২০২৬’-এর পাশাপাশি আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দু’দেশের সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রায় ১৫০ প্রতিনিধি। পাশাপাশি বাংলাদেশের শতাধিক পেশাদার ক্রেতা এবং চীনের ২০টির বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.