Saturday, September 19, 2026
Live

সড়কের চলার অনুমোদন পেল চীনের লেভেল–৩ চালকবিহীন গাড়ি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
সড়কের চলার অনুমোদন পেল চীনের লেভেল–৩ চালকবিহীন গাড়ি
ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো লেভেল–৩ অটোনোমাস যানবাহনকে সড়কে চলার অনুমতি দিয়েছে চীন। সোমবার দুটি বৈদ্যুতিক সেডান মডেলের জন্য এই অনুমোদন দেওয়া হয়—যা দেশটির স্বচালিত যান খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অনুমোদনপ্রাপ্ত মডেল দুটি তৈরি করেছে ছাংআন অটোমোবাইল এবং বেইআইসি মোটরের ব্র্যান্ড আর্কফক্স। ছাংআনের গাড়িটি একক লেনে সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। এটি দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং শহরের নির্দিষ্ট মহাসড়ক ও নগর এক্সপ্রেসওয়ে অংশে চলাচলের অনুমতি পেয়েছে। অন্যদিকে আর্কফক্সের গাড়িটি বেইজিংয়ের নির্ধারিত মহাসড়ক ও নগর এক্সপ্রেসওয়ে অংশে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে স্বচালিতভাবে চলতে পারবে। স্বচালিত প্রযুক্তিকে লেভেল–০ থেকে লেভেল–৫ পর্যন্ত ছয়টি স্তরে ভাগ করা হয়। স্তর যত উঁচু, প্রযুক্তি তত বেশি উন্নত ও বুদ্ধিমান। লেভেল–২ সহায়ক ড্রাইভিং ব্যবস্থায় গাড়ি স্টিয়ারিং ও গতি নিয়ন্ত্রণ করতে পারলেও চালককে সার্বক্ষণিক রাস্তার দিকে নজর রাখতে হয়। তবে লেভেল–৩ প্রযুক্তিতে নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়ি নিজেই চালাতে পারে। এদিকে পনি এআই ও উইরাইডের মতো স্বচালিত প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলো চীনের বিভিন্ন শহরে স্থানীয় সরকারের অনুমতিতে লেভেল–৪ গাড়ির পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ ব্যবস্থা চীনে এখনও লেভেল–২ হিসেবেই বিবেচিত এবং সীমিত পরিসরে অনুমোদন পেয়েছে। ফয়সল/জেনিফার/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.