Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের অর্থমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনটি মূলত আগামী নভেম্বরে শেনচেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া '৩৩তম এপিইসি অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলন'-এর আর্থিক খাতের কর্মপরিকল্পনা ও সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্মেলনে এপিইসি জোটভুক্ত অর্থনীতিগুলোর প্রতিনিধিরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা করবেন এবং সর্বসম্মত সিদ্ধান্ত ও সমঝোতায় পৌঁছাতে কাজ করবেন।

এবারের সম্মেলনে জনকল্যাণমুখী রাজস্ব নীতি প্রণয়ন, ডিজিটাল অবকাঠামো অর্থায়ন, আঞ্চলিক অন্তর্বর্তী অর্থায়ন এবং তরুণ পেশাজীবীদের সহযোগিতার ওপর জোর দেওয়া হবে।

নভেম্বরে আয়োজিত প্রধান শীর্ষ সম্মেলনের আগে এপিইসি অর্থমন্ত্রীদের এই বৈঠকটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার, আর্থিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত রূপান্তরকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.