Wednesday, June 10, 2026
Live

হংকং অগ্নিকাণ্ডে অনুসন্ধানের সমাপ্তি, চলছে তদন্ত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকং অগ্নিকাণ্ডে অনুসন্ধানের সমাপ্তি, চলছে তদন্ত
ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে চলমান সব ভবন রক্ষণাবেক্ষণ প্রকল্পে ব্যবহৃত স্ক্যাফোল্ডিং–নেট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হংকংয়ের উন্নয়ন সচিব বার্নাডেট লিন। হংকং পুলিশ জানায়, বুধবার দুপুর ২টা পর্যন্ত এই আগুনে ১৫৯ জন মারা গেছে। নিখোঁজ এখনও ৩১ জন। মোট ১৪০টি মরদেহ শনাক্ত করা গেছে। মঙ্গলবার পুলিশ আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের দায়িত্বে থাকা এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তারা দমকল বাহিনীকে জানিয়েছিল, রক্ষণাবেক্ষণের সময় ফায়ার অ্যালার্ম সচল থাকবে। এ ছাড়াও, আর্থিক সহায়তা বাড়ানো, ক্ষতিগ্রস্তদের কর ছাড়, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে লক্ষ্যভিত্তিক সহায়তা, আহতদের সব চিকিৎসা, ওষুধ ও পুনর্বাসন নিশ্চিত করে যাচ্ছে হংকং প্রশাসন। জেনিফার/ফয়সল তথ্য: সিনহুয়া ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.