Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

হংকং অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা ১৪৬, নিখোঁজ ১৫৯ জনই নিরাপদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
হংকং অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা ১৪৬, নিখোঁজ ১৫৯ জনই নিরাপদ
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ থাকা ১৫৯ জন বাসিন্দা নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে হংকং পুলিশ। পুলিশের অনুসন্ধান ইউনিটের প্রধান সাং শুখ-ইন রোববার বিকেলে এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দুঃখজনকভাবে বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। সাং শুখ-ইন আরও জানান, নিখোঁজদের বিষয়ে দায়ের করা প্রায় ১০০টি মামলা বর্তমানে ‘অনুসন্ধানযোগ্য নয়’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রধান কারণ হিসেবে রয়েছে নিখোঁজ ব্যক্তির বিষয়ে পুলিশের কাছে অসম্পূর্ণ তথ্য থাকা, যে সকল ব্যক্তির খোঁজ করা হচ্ছে, তারা আসলে ওই আবাসিক কমপ্লেক্সের বাসিন্দা নন এবং নখোঁজকারীদের কাছে তাদের সঠিক ঠিকানা না থাকা। নাহার/জেনিফার তথ্য ও হবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.