ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরিই হরমুজ প্রণালিতে শত্রুকে এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় শিক্ষা দেবে।
নৌশাহর সিটিতে নৌবাহিনীর শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইরানি জানান, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর—যা এই প্রণালী ও পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত—পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, ইরান দিন-রাত অঞ্চল-বহির্ভূত শত্রুদের সব ধরনের গতিবিধির ওপর নজর রাখছে।
সূত্র: সিএমজি