Tuesday, May 26, 2026
Live

হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় ৩২টি জাহাজ চলাচল করেছে: আইআরজিসি নৌবাহিনী

সিএমজি
বাংলা বিভাগ
1min read
হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় ৩২টি জাহাজ চলাচল করেছে: আইআরজিসি নৌবাহিনী

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজসহ মোট ৩২টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এসব জাহাজ আইআরজিসির অনুমতি নিয়েই প্রণালি অতিক্রম করেছে বলে জানানো হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই তথ্য উঠে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এই প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট জাহাজের চলাচল বন্ধ করে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রও প্রণালি এলাকায় নৌ অবরোধ জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.