বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির দক্ষিণের নৌপথ দিয়ে শুক্রবার রাতে প্রায় ৪০টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
ওই মার্কিন কর্মকর্তারা জানান, ওই রাতে দক্ষিণের গভীর সমুদ্রপথ ব্যবহার করে প্রায় ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল প্রণালি দিয়ে পার করা হয়। ট্যাংকারগুলো ওমানের উপকূলসংলগ্ন পথ দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ ও বের হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহনকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেও জ্বালানি সরবরাহ অব্যাহত থাকার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএমজি বাংলা