ডিসেম্বর ১৮: হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে (এফটিপি) দ্বীপব্যাপী বিশেষ শুল্ক অপারেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজ (বৃহস্পতিবার)।
বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণের দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন। একই সঙ্গে এটি একটি গঠনমূলক ও উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলারও বার্তা দিচ্ছে। তাদের মতে, এই ব্যবস্থা আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য সহযোগিতার জন্য আরও উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করবে।
ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পাউলিনো বলেন, চীনের ব্যবস্থাটি দেশটির উন্মুক্তকরণ নীতির স্পষ্ট প্রতিফলন। একদিকে, এটি আমদানির মাধ্যমে দেশীয় ভোক্তাদের নতুন পণ্য পাওয়ার সুযোগ বাড়াচ্ছে, অন্যদিকে, বাজার আরও উন্মুক্ত করে আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদারের পথও সুগম করছে।
জাম্বিয়ার অর্থনীতিবিদ ইউসুফ বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং আঞ্চলিক একীকরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। সুষ্ঠু ও উন্মুক্ত বিশ্ব বাণিজ্য বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন তিনি।
ইরাকের অর্থনীতিবিদ সাদেঘ বলেন, হাইনান মুক্ত বাণিজ্য বন্দর চীন ও বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের বড় সম্ভাবনা তৈরি করছে বলেই এটি আন্তর্জাতিক বাণিজ্য আকর্ষণ করছে।
মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম লি বলেন, ২১ শতকের বাকি সময়ে বাণিজ্য উন্মুক্তকরণ, মূলধনের অবাধ প্রবাহ এবং মানুষে-মানুষে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই ক্ষেত্রগুলোতেই রয়েছে চীনের সাফল্যের চাবিকাঠি। হাইনান মুক্ত বাণিজ্য বন্দর এ ধরনের উন্মুক্তকরণ বজায় রাখার একটি ভালো সূচনা।
(প্রেমা/ফয়সল/ছাই)
হাইনান এফটিপি: চীনের উচ্চমানের উন্মুক্তকরণের দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.