Friday, June 12, 2026
Live

হাইনান এফটিপি দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে হ্য লি ফংয়ের ভাষণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হাইনান এফটিপি দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে হ্য লি ফংয়ের ভাষণ
ডিসেম্বর ১৮: হাইনান মুক্ত-বাণিজ্য বন্দরে (এফটিপি) দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) হাইখৌ শহরে অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং অনুষ্ঠান উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন। হ্য লি ফেং বলেন, হাইনান এফটিপি প্রেসিডেন্ট সি চিন পিং পরিকল্পিত, বাস্তবায়িত ও প্রচারিত সংস্কার ও উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করায় ও চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উদ্ভাবনী উন্নয়নের জন্য সিপিসির কেন্দ্রীয় কমিটির গৃহীত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। প্রেসিডেন্ট সি’র ও সিপিসি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে হাইনান এফটিপি নির্মাণ ইতিবাচক ফলাফল অর্জন করেছে, দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রমের মৌলিক শর্ত পূরণ করা হয়েছে। আমাদের দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রমের সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংস্কার আরও গভীর করা, উচ্চমানের উন্নয়ন দৃঢ়ভাবে উত্সাহিত করা, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে উন্নত করা, হাইনান এফটিপি নতুন যুগে বহির্বিশ্বের জন্য চীনের উন্মুক্ত জানালা গড়ে তুলবে। (তুহিনা/হাশিম/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.