জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: বরফ ও তুষারের মৌসুম পুরোদমে শুরু হতেই উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। বৈচিত্র্যময় ও সম্প্রসারিত শীতকালীন কার্যক্রম এবং স্থানীয়দের উষ্ণ আতিথেয়তার টানে ‘আইস সিটি’ হারবিনে ভিড় বাড়ছে প্রতিদিনই।
এখন রাত নামতেই আলোয় ঝলমল করে উঠছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও চলছে নাচ, গান। কেউ বিশাল বরফে স্লাইড করছেন, কেউ উপভোগ করছেন প্রদর্শনী।
এ বছর হারবিন উদযাপনের পার্কের আয়তন ২০ শতাংশ বাড়ানো হয়েছে। ৪ লাখ ঘনমিটার বরফ ও তুষার দিয়ে নির্মিত ১২ লাখ বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে নজরকাড়া ভাস্কর্য, বিশ্বখ্যাত স্থাপনার প্রতিরূপ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রদর্শনী।
৫২১ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড ও আকাশচুম্বী স্কাই হুইল থেকে পুরো বরফের রাজ্য এক নজরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
হারবিনে জমজমাট শীতকালীন পর্যটন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.