ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর শস্য উৎপাদনে রেকর্ড গড়েছে উত্তর-পূর্ব চীনের প্রদেশ হেইলংচিয়াং। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো শুক্রবার জানায়, এ বছর প্রদেশটির মোট শস্য উৎপাদন পৌঁছেছে ৮ কোটি ২০ লাখ টনে।
২০২৪ সালে ৮ কোটি টন শস্য উৎপাদনের মাইলফলক ছাড়ানোর পর, হেইলংচিয়াং এ বছর নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। প্রাদেশিক কৃষি ও গ্রামীণ বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, টানা ১৬ বছর ধরে চীনের সর্বোচ্চ শস্য উৎপাদনকারী অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে প্রদেশটি।
উচ্চহারে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হেইলংচিয়াং জুড়ে ১ লাখ ৭৬ হাজারের বেশি উচ্চক্ষমতা সম্পন্ন বীজ রোপণ যন্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বৈজ্ঞানিক চাষাবাদের পদ্ধতি যেমন—মাটির পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, ঘন রোপণ প্রযুক্তি এবং সমন্বিত সেচ প্রকল্প নিয়মিত সম্প্রসারণ করা হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে চীন সার্বিকভাবে একটি বাম্পার ফলন অর্জন করেছে। এ বছর দেশের মোট শস্য উৎপাদন দাঁড়িয়েছে ৭১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টনে, যা গত বছরের তুলনায় ১.২ শতাংশ বেশি।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
হেইলংচিয়াংয়ে রেকর্ড শস্য উৎপাদন
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.