ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গুলিবর্ষণের ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে আহত বন্দুকধারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে, প্রেসিডেন্টের নিরাপত্তা কিংবা সরকারি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বিবৃতিতে জানিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছোড়া শুরু করলে সিক্রেট সার্ভিস পুলিশের সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ওই বন্দুকধারী গুলিবিদ্ধ হন।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: সিএমজি বাংলা