Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে জোর দেবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে জোর দেবে চীন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) চলাকালে সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তর ত্বরান্বিত করবে চীন। একইসঙ্গে কয়লা ও তেলের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করবে এবং ২০৩০ সালের জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অঙ্গীকার (এনডিসিএস) পূরণে সচেষ্ট থাকবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রতিবেশ ও পরিবেশ ব্যবস্থার ভাইস মিনিস্টার লি কাও।

চীন সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরের প্রথমার্ধে দেশটির নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা ২.৪৫৫ বিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে। এটি মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬০.৭ শতাংশ।

ভাইস মিনিস্টার লি কাও জানান, জুলাইয়ের শেষ নাগাদ প্রথমবারের মতো দেশটির স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে ছাড়িয়ে যায়। এর ফলে সৌরবিদ্যুৎ চীনের বৃহত্তম বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘এসব অর্জন দেশটির সবুজ উন্নয়নের শক্তিশালী অগ্রগতির প্রতিফলন।‘

আগস্টে কার্যকর হওয়া ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট কোডে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চীনের আইনব্যবস্থায় এ বিষয়ে সুনির্দিষ্ট বিধান যুক্ত হয়েছে।

২০৩০ সালের আগে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনে চীনের ‘দ্বৈত কার্বন’ লক্ষ্য কেন্দ্রীয় পরিবেশ সুরক্ষা পরিদর্শন কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

লি জানান, কার্বন নিঃসরণ ব্যবস্থাপনার জন্য এ পর্যন্ত ১১৩টি জাতীয় মানদণ্ড জারি করেছে চীন। চলতি বছর আরও ৫০টির বেশি মানদণ্ড প্রণয়নের প্রত্যাশা রয়েছে। এসব মানদণ্ডে কার্বন হিসাব, কার্বন বাণিজ্য এবং কার্বন ফুটপ্রিন্টসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) চলাকালে চীনের কার্বন বাজার তাপবিদ্যুৎখাতে প্রায় ৫৩০ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করেছে। একই সময়ে এক হাজার ১০০টিরও বেশি গুরুত্বপূর্ণ নিঃসরণকারী প্রতিষ্ঠান প্রায় ৩৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের নিঃসরণ হ্রাসজনিত সুবিধা পেয়েছে। পাশাপাশি, দেশটির ক্রমপুঞ্জীভূত নিঃসরণ হ্রাসের ব্যয় ৫৬.৮ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার) কমেছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.