আগামীকাল (শনিবার) পর্দা উঠছে '২য় বিশ্ব বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে'র। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সরাসরি সম্প্রচার করবে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ অ্যাথলেটিক্স, ফুটবল, স্ট্রিট ড্যান্স, ফ্রি ফাইটিং এবং ফ্রি জিমনেস্টিকস-এর মতো বিভিন্ন খেলাধুলা। এর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে রোবটের চমকপ্রদ ও অনন্য সব রিয়েল-লাইভ সিনারিও প্রতিযোগিতা।
‘ল্যাবরেটরির প্রতিযোগিতা’ থেকে ‘বাস্তব জীবনের প্রয়োগে’ রূপান্তর এবং ‘রিমোট কন্ট্রোল প্রদর্শনী’ থেকে ‘সম্পূর্ণ স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তায়’ পদার্পণ—২২শে আগস্ট থেকে টানা ৫ দিনব্যাপী চায়না মিডিয়া গ্রুপ বিশ্ববাসীর সামনে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই অসাধারণ মহোৎসব উপস্থাপন করবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)