নভেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের গুরুত্বপূর্ণ নথিগুলো এবার ১০টি আন্তর্জাতিক ভাষা এবং সাতটি জাতিগোষ্ঠীর ভাষায় প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে, চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের ঘোষণাপত্র, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে সিপিসি কেন্দ্রীয় কমিটির সুপারিশ এবং সেই সুপারিশের ব্যাখ্যামূলক নথি।
এগুলো এখন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জাপানি, রুশ, জার্মান, আরবি, পর্তুগিজ, ভিয়েতনামি ও লাও ভাষায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি মঙ্গোলিয়ান, তিব্বতি, উইগুর, কাজাখ, কোরিয়ান, ইই এবং চুয়াং জাতিগোষ্ঠীর ভাষায়ও নথিগুলো প্রকাশ করা হয়েছে।
২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল গত ২০ থেকে ২৩ অক্টোবর।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement