ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্স।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটবিউরোর সদস্য ও প্রকাশনা বিভাগের প্রধান লি শুলেই, মূল বক্তৃতা দেন। এ ছাড়া হুয়াং খুনমিং, সিপিসি কুয়াংতোং প্রাদেশিক কমিটির সচিব ও পলিটবিউরোর সদস্যও বক্তব্য রাখেন।
অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই কনফারেন্স বিশ্বকে চীন বোঝার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তারা উল্লেখ করেন, সিপিসি-এর ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের আধুনিকীকরণ তাত্ত্বিক উদ্ভাবন ও বাস্তব কাজের মাধ্যমে সফলভাবে এগিয়েছে।
এ ছাড়া, সিপিসি ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন আগামী পাঁচ বছরের জন্য চীনা আধুনিকীকরণের রূপরেখা নির্ধারণ করেছে। এটি বিশ্বে উন্নয়নের সুযোগ ভাগাভাগি এবং অন্যান্য দেশের সঙ্গে মিলেমিশে আধুনিকীকরণের পথ অনুসরণে গুরুত্বপূর্ণ।
এ বছরের কনফারেন্সে সোমবার পর্যন্ত আট শতাধিক রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও পণ্ডিত অংশগ্রহণ করেছেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া
Advertisement