ডিসেম্বর ৩: অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, ৩ ডিসেম্বর দুপুর ১২টা ০৮ মিনিট পর্যন্ত, ২০২৫ সালের নববর্ষের চলচ্চিত্র মরসুমের (২৮ নভেম্বর-৩১ ডিসেম্বর) চলচ্চিত্র বক্স অফিসের মোট আয় ২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এই মৌসুমে ‘জুটোপিয়া ২’ চলচ্চিত্রটি বক্স অফিস চার্টে শীর্ষে রয়েছে।
অ্যানিমেটেড চলচ্চিত্র "জুটোপিয়া ২" চীনা বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে একাধিক রেকর্ড ভেঙেছে, যার মধ্যে রয়েছে চীনের চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক আয়কারী আমদানি করা অ্যানিমেটেড চলচ্চিত্র হওয়ার রেকর্ড। ১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত, চলচ্চিত্রটির বিশ্বব্যাপী বক্স অফিস আয় ৮১৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে চীনা বাজারের অবদান ছিল ২৭৮ মিলিয়ন ডলার, যা বিশ্বব্যাপী বক্স অফিসের ৩৩.৯ শতাংশ। এর মাধ্যমে চীন উত্তর আমেরিকাকে ছাড়িয়ে চলচ্চিত্রটির বিশ্বব্যাপী বৃহত্তম বক্স অফিস বাজারে পরিণত হয়েছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)
২০২৫ সালের নববর্ষের ছুটির মরসুমে চীনের চলচ্চিত্রের বক্স অফিস আয় ২ বিলিয়ন ইউয়ান ছাড়াল
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.