Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

২০২৫ সালে চীনের ভোক্তা মূল্য সূচক স্থিতিশীল, মূল্যস্ফীতি বেড়েছে সামান্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
২০২৫ সালে চীনের ভোক্তা মূল্য সূচক স্থিতিশীল, মূল্যস্ফীতি বেড়েছে  সামান্য
জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের চীনের ভোক্তা মূল্য সূচক-সিপিআই আগের বছরের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন সংস্থাটির প্রধান খাং ই। তিনি বলেন, ২০২৫ সালে চীনের ভোক্তা মূল্য সাধারণভাবে স্থিতিশীল ছিল এবং মূল সিপিআই কিছুটা পুনরুদ্ধার হয়েছে।সামগ্রিকভাবে সিপিআই আগের বছরের মতো একই স্তরে রয়েছে। খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলে, অর্থাৎ মূল সিপিআই, ২০২৫ সালে শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ বেশি বলে জানান তিনি। খাং আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বরে সিপিআই আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নভেম্বর মাসের তুলনায় শূন্য দশমিক এক শতাংশ বেশি। আর নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে এই সূচক বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ। জেনিফার/ রাসেল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.