জানুয়ারি ২৪: ২০২৫ সালে চীনে ৭০ হাজার ৩৯২টি নতুন বিদেশি বিনিয়োগ উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৯.১ শতাংশ বেড়েছে। বিদেশি মূলধনের প্রকৃত ব্যবহার পরিমাণ ছিল ৭৪৭.৬৯ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৯.৫ শতাংশ কমেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে।
তথ্য অনুসারে, শিল্প উত্পাদন খাতে প্রকৃত ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৯৫৫.১ বিলিয়ন ইউয়ান, সেবা খাতে ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৪৫১.২ বিলিয়ন ইউয়ান। উচ্চ-প্রযুক্তি শিল্পে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ব্যবহারের পরিমাণ ২১৪.৭৭ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে ই-কমার্স পরিষেবা, চিকিত্সা সরঞ্জাম ও সরঞ্জাম উত্পাদন, মহাকাশ সরঞ্জাম উত্পাদনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যথাক্রমে ৭৫, ৪২.১ ও ২২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উত্সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটেন থেকে চীনে প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ৬৬.৮, ২৭.৩ ও ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (যুক্ত বন্দরের মাধ্যমে বিনিয়োগের তথ্যসহ)।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)
২০২৫ সালে চীনে বিদেশি বিনিয়োগ ৭৪৭.৬৯ বিলিয়ন ইউয়ান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.