জানুয়ারি ২৪: ২০২৫ সালে চীনের সিচাংয়ের সাংস্কৃতিক ও পর্যটন বাজার ছিল চাঙ্গা। অঞ্চলটি সারা বছরে ৭ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার দেশি-বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে, যা আগের বছরের চেয়ে ১০.৭১ শতাংশ বেড়েছে। আজ (শনিবার) লাসায় অনুষ্ঠিত সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল সংস্কৃতি ও পর্যটন কর্ম সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুসারে, ২০২৫ সালে সিচাংয়ের সাংস্কৃতিক ও পর্যটন পণ্য আরও সমৃদ্ধ হয়েছে, সাংস্কৃতিক শিল্পের উত্পাদন মূল্য ১৫.০১৩ বিলিয়ন ইউয়ান, মোট পর্যটনের ব্যয় ৮১.৬৮১ বিলিয়ন ইউয়ান, যা যথাক্রমে ৩৫.২৯ ও ৯.৫১ শতাংশ বেড়েছে।
সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগের পার্টি সেক্রেটারি ও উপ-পরিচালক সিয়াও ছুয়ান চিয়াং বলেন, ‘সিচাংয়ে শীতকালীন পর্যটন’ এবং ‘স্থানীয় পর্যটন’ ইত্যাদি, জনগণের উপকারে তৈরি করা একাধিক নীতিমালা, এবং সিচয়াংয়ের ফিটনেস গুও চুয়াং নৃত্য, ড্রাগনবোট দৌড় ইত্যাদি জনপ্রিয় লোকজ কার্যকলাপ স্থানীয় সম্পদ ও ব্যবসায়িক বিন্যাসের সমন্বিত উন্নয়নকে উত্সাহিত করেছে।
জানা গেছে, চতুর্থ জাতীয় সাংস্কৃতিক সম্পদ জরিপে, সিচাংয়ে ৩ হাজার ৩৪৬টি নতুন সাংস্কৃতিক সম্পদ স্থান আবিষ্কৃত হয়েছে, যা নতুন আবিষ্কারের সংখ্যায় দেশের মধ্যে সর্বাধিক। টিংরিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে, অঞ্চলটি ১.৫ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ করে ৭২টি সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা প্রকল্পের মূল্যায়ন ও সমাপনী পরীক্ষা সম্পন্ন করেছে। এই ‘সুরক্ষার মধ্যে উন্নয়ন, উন্নয়নের মধ্যে সুরক্ষা’ মডেল পর্যটন সম্পদ ক্রমে সাংস্কৃতিক পর্যটন পণ্যে রূপান্তরিত করে, সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের উচ্চ-মানের উন্নয়নে গতিবেগ সঞ্চার করছে।
তা ছাড়া, সিচাং ডিজিটাল সাংস্কৃতিক পর্যটন প্রকল্পটি গভীরভাবে বাস্তবায়ন করছে, ‘ডিজিটাল পোতালা’ নতুন সাংস্কৃতিক পর্যটন সমন্বয় ও উদ্ভাবনী অঞ্চল নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ডিজিটাল সাংস্কৃতিক চ্যানেল চালু করা, পাবলিক কালচারাল-ক্লাউড নির্মাণ শক্তিশালী করার মাধ্যমে সাংস্কৃতিক সম্পদগুলোকে সহজলভ্য করতে তুলছে। ২০২৫ সালের শেষ নাগাদ, এই ডিজিটাল সেবাগুলো ২৫ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)
২০২৫ সালে সিচাংয়ের পর্যটকের সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.