Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

২০২৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে জোর দেবে চীন: মন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
২০২৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে জোর দেবে চীন: মন্ত্রী
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাত ২০২৬ সালে জরুরি সামাজিক চাহিদা পূরণ এবং উদ্ভাবন সক্ষম প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নের মাধ্যমে নতুন মানের উৎপাদনশীল শক্তির বিকাশে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়িন হ্যচুয়ান। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এ কথা বলেন। ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্সে উদ্ভাবননির্ভর উন্নয়ন এবং নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি গড়ে তোলাকে ২০২৬ সালের চীনের অর্থনৈতিক এজেন্ডার অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। সাক্ষাৎকারে ইয়িন হ্যচুয়ান বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গঠনের কৌশলগত লক্ষ্য সামনে রেখে মন্ত্রণালয় উদ্ভাবননির্ভর উন্নয়নের পথে এগোবে। এ জন্য কৌশলগত পরিকল্পনা জোরদার, কেন্দ্র ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিভিন্ন বিভাগের সহযোগিতা এবং জাতীয় উদ্ভাবন ব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা উন্নত করা হবে।‘ তিনি আরও বলেন, “অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জরুরি চাহিদাকে সামনে রেখে বড় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়ন করা হবে।” পাশাপাশি তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে উদ্যোগগুলোর নেতৃত্ব আরও শক্তিশালী করা, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলা, গবেষণার ফল দ্রুত শিল্পে প্রয়োগ, আর্থিক সেবায় প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প উদ্ভাবনের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের মধ্যে চীনের রয়েছে ২৪টি—যা বিশ্বে সর্বোচ্চ। ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.