Sunday, September 20, 2026
Live

২০২৬ সাল চীন–লাওস বন্ধুত্ব বর্ষ ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.8 (5)
২০২৬ সাল চীন–লাওস বন্ধুত্ব বর্ষ ঘোষণা
ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং এবং লাওসের শীর্ষ নেতা থংলুন সিসোলিথ ২০২৬ সালকে চীন–লাওস বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থংলুনের বার্তার জবাবে পাঠানো এক চিঠিতে সি এ ঘোষণা দেন এবং বন্ধুত্ব বর্ষ উপলক্ষে ধারাবাহিক উদযাপনমূলক কর্মসূচি আয়োজনের কথা জানান। চিঠিতে সি বলেন, চীন ও লাওস পর্বত ও নদী দ্বারা সংযুক্ত ভালো প্রতিবেশী। পাশাপাশি দুটি দেশ আদর্শ ও অভিন্ন ভবিষ্যৎ ভাগ করা ভালো অংশীদার। সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশ পারস্পরিক সুবিধার ভিত্তিতে উন্নয়নের পথে এগিয়েছে, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় সমর্থন দিয়েছে—যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। সি আরও উল্লেখ করেন, থংলুনের সঙ্গে একাধিক বৈঠকে তারা অভিন্ন ভবিষ্যতের চীন–লাওস সম্প্রদায় গঠনকে গভীরতর করা এবং নতুন পরিস্থিতিতে সম্পর্ক উন্নয়নের একটি পরিকল্পনা তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। অন্যদিকে, শুভেচ্ছাবার্তায় থংলুন বলেন, সি চিনপিংয়ের দিকনির্দেশনায় লাওস–চীন ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে, রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর হয়েছে এবং বিস্তৃত কৌশলগত সহযোগিতা ফলপ্রসূ সাফল্য অর্জন করেছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.