Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটিতে আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করা বিদেশিদের অ-অভিবাসী ভিসা বাতিলের পরিকল্পনা করছে। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ব্যবসা ও পর্যটনের জন্য দেয়া সর্বোচ্চ ২ লাখ ভিসা বাতিল হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি ও দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এপি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে।

পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, যারা স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন, তাদের ভিসা বাতিলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এপি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ এর মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের ভিসা বাতিল হতে পারে। বি-১ ভিসা ব্যবসায়িক এবং বি-২ ভিসা পর্যটনসহ স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়।

তবে, ভিসা বাতিল হলেই তাৎক্ষণিকভাবে নির্বাসন হবে না। চলমান আশ্রয় মামলাগুলোর অনেক আবেদনকারীকে নতুন মর্যাদায় শ্রেণিবদ্ধ করা হতে পারে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.