জাতীয় খুচরা শিল্প উদ্ভাবন ও রূপান্তর উদ্যোগের আওতায় দ্বিতীয় দফায় ৩২টি নতুন পাইলট শহরের নাম ঘোষণা করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ চারটি সরকারি বিভাগ। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়সহ ছয়টি বিভাগ খুচরা শিল্পের উদ্ভাবন ও রূপান্তর সংক্রান্ত বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করেছিল। আধুনিক বাণিজ্যিক বিতরণ ব্যবস্থার উন্নয়ন, দীর্ঘমেয়াদী খরচ-উৎসাহী ব্যবস্থা জোরদার করা এবং ভোক্তা সেবার বৈচিত্র্য আনা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর নির্দিষ্ট কিছু শহরকে পাইলট শহর হিসেবে নির্বাচন করা হয়, যেখানে আধুনিকায়নের পাশাপাশি সফল চর্চাগুলো পরবর্তীতে দেশজুড়ে ছড়িয়ে দেয়া হয়।
২০২৯ সালের মধ্যে সরবরাহ ব্যবস্থার প্রাচুর্য, সুষম বন্টন, উন্নত সেবা এবং সবুজ ও কম কার্বন নির্গমনের মধ্য দিয়ে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সিএমজি বাংলা